সেল ফোন ট্র্যাকার :: Cell Phone Tracker

 

আধুনিক ৪জি মোবাইল সেটগুলো মোবাইল তৈয়ারকারী কোম্পানিগুলোর দ্বারা জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ইনস্টল করা বা লাগানো থাকে। আর আমরা যখন মোবাইল সেটের জিপিএস সিস্টেম কে একটিভ বা চালু করি তখন সেই মোবাইল সেট টিকে পৃথিবী প্রদক্ষিণ করছে এমন উপগ্রহগুলি ট্র্যাক করতে আরম্ভ করে।  আগে এই স্যাটেলাইটগুলি শুধুমাত্র যুদ্ধের সময় সাহায্য করার জন্য সরকার ব্যবহৃত হত, কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে এই প্রযুক্তিটি বিভিন্ন নতুন উপায়ে ব্যবহার করা শুরু হয়েছে। জিপিএস প্রযুক্তির পিছনে মূল নীতি হচ্ছে এটি অনেকটা ট্রায়াঙ্গুলার বা ত্রিভিজের মতো কাজ করে।


আপনি যদি জি পি এস ব্যবহার সম্বন্দে খুব একটা ভালো না জানেন তাহলে ভেবে নিন এটি অনেকটা ত্রিভুজ পদ্দতির মতো কাজ করে। অর্থাৎ আপনি যখনই মোবাইল সেটের জি পি এস চালু করছেন তখনি আপনি গুগল ম্যাপ এ দেখতে পারবেন আপনি পৃথিবির কোথায় দাঁড়িয়ে আছেন। কিংবা আপনি যদি কোথাও যেতে চান বা কোনো দুটি স্থানের দূরত্ব জানতে চান অথবা সঠিক রাস্তার বিবরণ, ট্রাফিক পজিসন, কোন বাহনে গেলে কত সময় লাগবে তার সম্পূর্ণ ইনফরমেশন পায়ে যাবেন, আজকাল নুতন প্রযুক্তিতে আপনি শুধু বললেই হবে আপনার নির্দিষ্ট ঠিকিনার কথা, আপনাকে প্রায় হাত ধরেই নিয়ে চলবে জি পি এস উপগ্রহ। জি পি এস সিস্টেম আপনার কাছ থেকে ইনফরমেশন নিয়ে চলে যাবে জি পি এস উপগ্রহতে আর সেই উপগ্রহ আপনার গন্তব্যের সঠিক স্থানটি বের করে আপনার পসিশন থেকে স্থানটির দূরত্ব ও বাকি ইনফরমেশন আপনাকে জানিয়ে দেবে।

একই ভাবে আপনি অন্য দুটি ল্যান্ডমার্কের মধ্যেও সঠিক দূরত্ব বের করে নিতে পারবেন একবার সেই দূরত্বটি জানতে পারলে আপনি ত্রিভুজটি সম্পূর্ণ করার জন্য তৃতীয় ফ্যাক্টর হয়ে উঠবে। উপগ্রহে থাকা জি পি এস উপকরণটি আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটির জি পি এস সিস্টেমের সাথে সংযুক্ত স্থাপন করে এবং উপগ্রহ তখন দুটি মৌলিক পয়েন্ট নির্ধারণ করে । আকাশে উপগ্রহের আপেক্ষিক অবস্থান থেকে সংকেত কতটা দূরে রয়েছে তার উপর ভিত্তি করে একটি কম্পিউটার আপনার হারিয়ে যাওয়া সেল ফোনটির বা ডিভাইসটির  অবস্থান কোথায় আছে  তার কয়েক ফুটের মধ্যে আপনাকে সিগন্যালটি জানিয়ে দিতে পারে। 

মন্তব্যসমূহ